28 C
আবহাওয়া
৭:২১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

আনোয়ারায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

আনোয়ারায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় যথাযথ স্বাস্থ্যসেবা মনিটরিং করার লক্ষ্যে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় এই অভিযান পরিচালনা করা হয়। বেসরকারি হাসপাতাল মা ও শিশু জেনারেল হাসপাতাল, আনোয়ারা হলি হেল্থ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার, শাহ মোহছেন আওলিয়া ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) ডা. মামুনুর রশীদ।

তিনি বলেন, সরকারি নির্দেশনা রয়েছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অভিযানের বিষয়ে। অভিযানে ছাড়পত্র ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। সবকিছু নিয়ে আগামীকাল তাদের যোগাযোগ করতে বলা হয়েছে। কাগজপত্র দেখে আমরা ব্যবস্থা নিব।

আরও পড়ুন:

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় পা ভাঙ্গল শিশুর

উল্লেখ্য, অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে আবারও অভিযানে নামছে স্বাস্থ্য অধিদফতর। গত সোমবার থেকে একযোগে সারাদেশে এ অভিযান পরিচালনা করার কথা ছিল। এ বিষয়ে জেলা পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে অধিদফতর। গত রোববার দুপুরে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ, বিএম/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু