27 C
আবহাওয়া
৭:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে কারখানায় শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধামরাইয়ে কারখানায় শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধামরাইয়ে কারখানায় শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে সুতা তৈরির কারখানা ‘করিম টেক্সটাইল লিমিটেড’ থেকে অনিক (১৯) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর এলাকায় ওই কারখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত অনিক নেত্রকোনা জেলার কুমারপুর এলাকার বাসিন্দা। তিনি করিম টেক্সটাইল লিমিটেডে রিং শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

আরও পড়ুন: গুইমারাতে গৃহবধূর আত্মহত্যা

পুলিশ জানায়, খবর পেয়ে কারখানায় গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই)  শিমুল মোল্লা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/ ইমরান খান, বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন