21 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বাস চাপায় প্রাণ গেল হাফেজ-মুয়াজ্জিনের

বাস চাপায় প্রাণ গেল হাফেজ-মুয়াজ্জিনের


বিএনএ,খুলনা: খুলনার নগরীর রাজবাঁধ এলাকায় বাসচাপায় প্রাণ গেল হাফেজ–মুয়াজ্জিনের। নিহতরা হচ্ছে হাফেজ মো. শরিফুল ইসলাম ও মোয়াজ্জিন মো. বেলাল হোসেন । সোমবার(১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ শরিফুল ইসলাম রাজবাঁধ নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন ও বেলাল হোসেন রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন। শরিফুল ইসলাম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর কুমারিয়া জোলা গ্রামের কাওছার হোসেনের ছেলে এবং বেল্লাল হোসেন রাজবাঁধ এলাকার মোস্তফার ছেলে।

হরিণটানা থানার ওসি এমদাদুল হক  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসচালককে আটকে কাজ করছে পুলিশ।

স্থানীয়রা জানায়, রাজবাঁধের ভেতর থেকে মেইন রোডে মটরসাইকেলে উঠছিলেন বেলাল ও শরিফুল। এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিল। ওই সময় মোটরসাইকেল নিয়ে তারা রাস্তার সাইটে ছিল কিন্তু বেপরোয়া গতির বাসটি রাস্তার সাইটে এসে মোটরসাইকেল চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান শরিফুল ও বেলাল।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু