23 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ফেনীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক


বিএনএ, ফেনী : ফেনীর কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর এলাকায় রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী কাজীরবাগ ইউনিয়নের সোনাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীপুর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩৩) কে গ্রেফতার করে এবং তাঁর দেহ তল্লাশি করে তাঁর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

আরো জানা যায়,ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসানের বিশেষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্)নাদিয়া ফারজানা এর সার্বিক তত্বাবধানে এসআই- মোঃ কুতুব উদ্দিন এর নেতৃত্বে এসআই-মোঃ মোতাব্বির হোসেন,এএসআই- হান্নান আল মামুন ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!