বিএনএ, ঢাকা : স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডা. দীপু মনির মেয়ের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
“জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে যে, উনি দিনের আলোতে সর্বোচ্চ বারো ঘণ্টার জন্য মুক্তি দিতে পারেন। এর বেশি হলে সরকারের অনুমোদনের প্রয়োজন হয়,” বিবিসি বাংলাকে বলেন তিনি।
দীপু মনির মেয়ের আবেদনের পর আইনি বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

