বিএনএ,ডেস্ক : কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছে। নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক। তারা সেখানে চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর সূত্রে জানা গেছে।বুধবার (১৯ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টার দিকে কলকাতার বাণিজ্যিক এলাকা নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এই অগ্নিকাণ্ড ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের একটি এয়ার কন্ডিশনার (এসি) শর্ট সার্কিট বা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস ও পুলিশের তরফ থেকে দুর্ঘটনার মূল কারণ এখনো তদন্তাধীন রয়েছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। কিন্তু হোটেলের সিঁড়ি ও ভেতরের পথ ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় উদ্ধারকর্মীদের ওপরের তলাগুলোতে পৌঁছাতে চরম বেগ পেতে হয়।
কলকাতা পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, উদ্ধার অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
বিএনএ/ওজি
![]()

