28 C
আবহাওয়া
১:০০ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে করোনার নতুন ধরন শনাক্ত

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে করোনার নতুন ধরন শনাক্ত

দেশে আরও ১২ জনের করোনা শনাক্ত

বিএনএ, বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ডেনমার্কে করোনার নতুন ধরন শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনাক্ত হওয়া ধরনটির নাম বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬। তবে নতুন ধরনটির প্রভাব সম্পর্কে বিস্তারিত কিছুই জানতে পারেনি তারা।

শুক্রবার (১৮ আগস্ট) শনাক্তের বিষয়টি ডব্লিউএইচও ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

মার্কিন গবেষণা সংস্থা হিউস্টন মেথোডিস্টের ডায়াগনস্টিক মাইক্রোবায়োলজি বিভাগের পরিচালক ড. এস ওয়েসলি লং জানান, করোনার এক্সবিবি পয়েন্ট ১ পয়েন্ট ৫ ধরনটির ৩৬ বারের মিউটেশন শেষে উদ্ভব হয়েছে নতুন এই ভাইরাসটির। করোনার প্রথম দিকে যেসব ধরন আধিপত্যশীল ছিল, সেগুলোর সঙ্গে নতুন ভাইরাসটির সাদৃশ্য রয়েছে।

এদিকে, করোনার নতুন ধরনটি আধিপত্য বিস্তারে সক্ষম কিনা—সেটি নিয়ে গবেষণা চলছে। যুক্তরাষ্ট্রের এক গবেষক বলছেন, প্রাথমিক গবেষণায় ভাইরাসটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং টিকা সুরক্ষাকে ফাঁকি দিতে সক্ষম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক টুইটবার্তায় জানিয়েছে, করোনার নতুন ভাইরাসটিকে ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং’র তালিকাভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বজুড়ে করোনার এক্সবিবি পয়েন্ট ১ পয়েন্ট ৫ ধরনটি আধিপত্য করছে। বিশ্বের প্রায় সব রোগীই এই ধরনটিতে আক্রান্ত।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী