21 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নির্মাতা অসুস্থ, জয়ার সিনেমার শুটিং বন্ধ

নির্মাতা অসুস্থ, জয়ার সিনেমার শুটিং বন্ধ

জয়া

বিনোদন ডেস্ক: দীর্ঘ পাঁচ বছর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় দেখা যাবে জয়া আহসানকে। এ খবর সবারই জানা। ‘দশম অবতার’ ছবির মধ্য দিয়ে সৃজিতের পরিচালনায় আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জয়া। আসন্ন পূজায় মুক্তি দেয়ার লক্ষ্যে নির্মিত হচ্ছে সিনেমাটি। তবে শেষ পর্যায়ে এসে হঠাৎ বন্ধ হয়ে গেছে ছবিটির শুটিং।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নির্মাতা সৃজিত বেশ অসুস্থ। জ্বর হয়েছে তার। ফলে এক দিনের শুটিং বাকি থাকতেই বন্ধ করতে হয়েছে ক্যামেরা। সিনেমাটির শেষ দিনের শুটিং হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। অংশ নেয়ার কথা ছিল জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্যের। কিন্তু পরিচালকের অসুস্থতার কারণে তা পিছিয়ে গেছে।

শোনা যাচ্ছে, আগস্ট মাসের শেষে আবারও আউটডোর শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।
‘দশম অবতার’ সিনেমায় জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত। অভিনয়শিল্পীদের পাশাপাশি গানেও চমক থাকবে। আর হবে নাই-বা কেন, থাকছেন রূপম, অনুপম, ইন্দ্রদীপ তিনজনই।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু