24 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বাবুনগরীর জানাযা রাত ১১ টায় হাটহাজারী মাদ্রাসায়

বাবুনগরীর জানাযা রাত ১১ টায় হাটহাজারী মাদ্রাসায়

সন্ধ্যা সাড়ে ৭ টায় হাটহাজারী মাদ্রাসায় বাবুনগরীর জানাযা

বিএনএ, চট্টগ্রাম : হেফাজতে ইসলামের আমির আল্লামা বাবুনগরীর জানাজার নামাজ রাত ১১ টায় হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।পরে ফটিকছড়ির বাবুনগর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবুনগরীর দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের নায়েবে আমির সালাউদ্দিন নানুপুরী। তিনি জানান, হেফাজতে আমিরের জানাজা একটাই হবে, সেটি হাটহাজারী মাদ্রাসায়।এর আগে মাদ্রাসার মুখপাত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহাম্মদ জানিয়েছিলেন জানায় সন্ধ্যা ৭ টায় হবে। পরে হেফাজত নেতারা হাটহাজারী মাদ্রাসায় বৈঠক করে জানাজার সময় পেছানোর সিদ্ধান্ত নেন।

প্রথমে সিদ্ধান্ত ছিল মরদেহ দাফন করা হবে ফটিকছড়ির বাবুনগর গ্রামে পারিবারিক কবরস্থানে। পরে সিদ্ধান্ত হয় হাটহাজারী মাদ্রাসা কবরস্থানে বাবুনগরীকে শায়িত করা হবে।

উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরী  বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে বারটার দিকে হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। ৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে