27.2 C
আবহাওয়া
১০:৪১ অপরাহ্ণ - জুলাই ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ভূমিকম্পে কাঁপল ইরান

ভূমিকম্পে কাঁপল ইরান


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে।তবে তাৎক্ষনিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানায়।

রোববার (১৯ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

অন্যদিকে অষ্টম দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ হামলায় ইরানের একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বর্তমানে কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ