26 C
আবহাওয়া
১০:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু


বিএনএ, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহরিয়ার আকিব (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকাল ৩টায় উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের মরগাং এলাকার গিনাজি ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

আকিব ওই বাড়ির মৃত আবদুল আজিজ আরজুর ছেলে। সে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েট প্রসেস ডিপার্টমেন্টের শেষ বর্ষের ছাত্র।

আকিবের খালাত ভাই শিহাব উদ্দিন শিবলু বলেন, আকিবদের নতুন পাকাঘরের নির্মাণ কাজ চলছে। শনিবার দুপুরে ওই ঘরে মোটর দিয়ে পানি দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যুর খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে