20 C
আবহাওয়া
৪:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ১৪ তলা ভবন থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

রাজধানীতে ১৪ তলা ভবন থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

রাজধানীতে ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর নিউ ইস্কাটন রোডের একটি বহুতল ভবন থেকে লাফিয়ে নিচে পড়ে ফারজানা আক্তার মালা (২১) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮জুলাই) দুপুর পৌনে ১টার দিকে নিউ ইস্কাটন রোডে স্বপ্নধারা ভবনে এ ঘটনা ঘটে।  ঘটনাস্থলেই মালার মৃত্যু হয় ।

নিহত ফারজানা আক্তার মালা সিদ্ধেশ্বরী গার্লস কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আমেনা বেগম জানান, বিকেলের দিকে সংবাদ পেয়ে ওই বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত  মালার  বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পাটুয়া গ্রামে। মৃতের বাবা আনোয়ারুল ইসলাম সাগর ঠিকাদারি করেন। ঘটনার সময় মালার মা পটুয়াখালীতে ছিলেন। বাবা কাজে বাইরে ছিলেন। এক বোন ও ভাই বাসায় ছিল।

পরিবারের সদস্যরা জানান, মালা সব সময় চুপচাপ থাকতো। ঘটনার আগে সে তার ছোট ভাইকে রুম থেকে বের করে দেয়। পরে ১৪তলা ভবন থেকে লাফ দেয়। সে কি কারণে এই ঘটনা ঘটালো তা কেউ কিছু বলতে পারছে না। ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/ হাসনাহেনা।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা