24 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের পাঁচদিনে সড়কে ঝরল ৯২ প্রাণ

ঈদের পাঁচদিনে সড়কে ঝরল ৯২ প্রাণ

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বিএনএ, ঢাকা: ঈদযাত্রার পাঁচদিনে সড়কে ৯২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে সড়ক দুর্ঘটনায় এসব মৃত্যু হয়েছে। বিআরটিএর রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ মাহমুব-ই-রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআরটির তথ্য অনুযায়ী, এই সময়ে সড়কে দুর্ঘটনা ঘটেছে ৯৫টি। এতে ৯২ জনের প্রাণহানি হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০৪ জন। তবে নৌ ও রেলপথে দুর্ঘটনা ও হতাহতের খবর জানা যায়নি।

সাধারণত ঈদের আগের সাত দিন, ঈদের পরের সাতদিন এবং ঈদের দিন, মোট ১৫ দিনকে ঈদযাত্রা হিসেবে ধরা হয়। সে হিসেবে ঈদযাত্রার সড়কে হতাহতের মোট তথ্য পেতে আরো অপেক্ষা করতে হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে