24 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

বিএনএ, ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আতাউর রহমান (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

কারারক্ষী রাসেল রানা বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে সন্ধ্যায় আতাউর রহমান অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদি নং ৩৮২৭/এ।

তিনি আরও বলেন, কী মামলায় তিনি কারাগারে কয়েদি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। তিনি মৃত লোকমান আলীর ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে