30 C
আবহাওয়া
২:১২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ‘বিশাল’ প্রস্তাব ফেরিয়ে দিলেন সাই পল্লবী

‘বিশাল’ প্রস্তাব ফেরিয়ে দিলেন সাই পল্লবী

‘বিশাল’ প্রস্তাব ফেরিয়ে দিলেন সাই পল্লবী

বিনোদন ডেস্ক: ২৯ বছর বয়েসী অভিনেত্রী সাই পল্লবী ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন। এখন দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী তিনি। ন‌্যাচারাল অভিনয়ে তার দারুণ খ‌্যাতি রয়েছে। ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সাই পল্লবী। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন তিনি।

২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন। ক‌্যারিয়ার দীর্ঘ না হলেও খুব বেছে বেছে কাজ করেন সাই পল্লবী। এবার মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেয়েও তা ফেরালেন এ অভিনেত্রী।

টলিউড ডটনেটকে সাই পল্লবীর ঘনিষ্ঠ একজন বলেন, কয়েক দিন আগে প্রখ‌্যাত একজন প্রযোজক নতুন একটি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের জন‌্য সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছিলেন। এতে কাজের জন‌্য মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ার কথা জানান। কিন্তু চরিত্র পছন্দ হয়নি সাই পল্লবীর। আর এজন‌্য মোটা অঙ্কের পারিশ্রমিকের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। সাই পল্লবী তার টিমকে জানিয়েছেন, যদি সলিড চরিত্র হয় তবেই যেন তারা কাজ নিয়ে আসেন।

এর আগে অনেক প্রসাধনী পণ‌্যের বিজ্ঞাপনে মডেল হওয়ার প্রস্তাব পেয়েছেন সাই পল্লবী। বিনিময়ে মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে চাইলেও তা গ্রহণ করেননি তিনি।

সাই পল্লবী বলেন, আমি কমার্শিয়াল বিজ্ঞাপন করতে চাই না। সত‌্যিকারের চ‌্যারিটি করতে চাই। পারিশ্রমিক ছাড়া আমি অসংখ‌্য চ‌্যারিটি করেছি, এ কথা অনেকেই জানেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত