23 C
আবহাওয়া
৩:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা কলেজ এলাকার পরিস্থিতি থমথমে

ঢাকা কলেজ এলাকার পরিস্থিতি থমথমে

ঢাকা কলেজ

বিএনএ ডেস্ক: মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউমার্কেট এলাকায়। সকাল থেকে ছিল থমথমে পরিস্থিতি। এরপর আবারও পথে নেমে এসেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রড ও লাঠি-সোঁটা হাতে দল বেঁধে নিউমার্কেট এলাকায় আসতে থাকেন ঢাকা কলেজের ছাত্ররা। শুরু হয় ভাঙচুর। হাতে লাঠি-সোঁটা নিয়ে বেরিয়ে আসেন ব্যবসায়ীরাও। বেধে যায় তুমুল সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেটের সড়কে সামনাসামনি অবস্থানে রয়েছেন ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। একে অপরের দিকে ঢিল ছুড়ছেন তারা। পুরো এলাকা পরিণত হয়েছে রণক্ষেত্রে। বিক্ষুব্ধদের অনেকেই এসেছেন হেলমেট পরে। ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

চন্দ্রিমা সুপার মার্কেট, ওভারব্রিজসহ আশপাশের ভবন থেকেও পরস্পরের দিকে ঢিল ছুড়ছেন ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। সকাল থেকে টানা সংঘর্ষ চললেও ওই এলাকায় বেলা সোয়া ১১টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর দেখা মেলেনি। নেই কোনো পুলিশ সদস্য।

এর আগে সোমবার রাত ১২টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের এই সংঘর্ষের শুরু। উত্তেজনা চলে ভোর পর্যন্ত। এ ঘটনার জেরে নিউমার্কেট খুলতে না দেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে