বিএনএ,ঢাকা:ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। পবিত্র ঈদ শুক্রবার নাকি শনিবার উদযাপিত হবে, সেই সিদ্ধান্ত জানা যাবে সভা শেষে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
এর আগে গতকাল দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। অন্যদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। এই কারণে শনিবার ঈদ উদযাপনের সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
বিএনএ/ওজি
![]()

