31 C
আবহাওয়া
২:১১ অপরাহ্ণ - মে ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে টেরিবাজারে বিপণিকেন্দ্রে আগুন, অগ্নিদগ্ধ দুজনের মৃত্যু

চট্টগ্রামে টেরিবাজারে বিপণিকেন্দ্রে আগুন, অগ্নিদগ্ধ দুজনের মৃত্যু


বিএনএ,চট্টগ্রাম:চট্টগ্রামের টেরিবাজারের কে বি অর্কিড প্লাজা নামের একটি বহুতল বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ডে তিনটি দোকানঘর পুড়ে গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুইজন নিহত দুজন হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হচ্ছে  পটিয়া উপজেলার মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)।

এর আগে সকাল ১০টার দিকে ওই বিপণিকেন্দ্রের চতুর্থ তলার একটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ইউনুস, সোলাইমান ও আরও একজন গুরুতর দগ্ধ হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল আলম আশিক গণমাধ্যমকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, টেরিবাজার এলাকায় আগুনের ঘটনায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানায়, নগরীর লালদীঘি সড়কের টেরিবাজারে অবস্থিত কে বি অর্কিড প্লাজা নামের  ভবনটিতে বাণিজ্যিক ব্যাংকের কার্যালয়সহ বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। সকালে ভবনের চতুর্থ তলায় ওয়েস্টার্ন টেইলার্স থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বেলা পৌনে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ