25 C
আবহাওয়া
৭:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এতিমদের সঙ্গে ইফতার নোবিপ্রবি নীলদলের

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এতিমদের সঙ্গে ইফতার নোবিপ্রবি নীলদলের


বিএনএ, নোবিপ্রবি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকদের সংগঠন নীলদলের উদ্যোগে দোয়া ও এতিমদের সঙ্গে ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলা বাজার এলাকার দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি নীলদলের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি নীলদলের সভাপতি ড. এমডি মাসুদ রহমান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী।

অনুষ্ঠিত ইফতার মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। নোবিপ্রবি নীলদলের সদস্য শিক্ষকমণ্ডলী ও মাদ্রাসার শিক্ষক ও এতিম শিক্ষার্থী মিলে প্রায় চার শতাধিক মানুষের সমন্বয়ে মোনাজাতে দেশ এবং জাতির কল্যাণ ও অগ্রগতি কামনা করা হয়।

মাদ্রাসার প্রধান খতিব তাঁর বক্তব্যে, নীলদলের এরূপ ব্যতিক্রম ধর্মী আয়োজনের সন্তুষ্টি প্রকাশ করেন ও বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানোর মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি হয়।

এই আয়োজনে নানাভাবে সহায়তা করার জন্য নীলদলের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন এবং পুরো অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট পরিচালনা কমিটিকে অভিনন্দিত করে নীলদলের কার্যকরী পরিষদ।

বিএনএ/শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন