24 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ৭ ব্যবসায়ীকে অর্থদণ্ড

বোয়ালখালীতে ৭ ব্যবসায়ীকে অর্থদণ্ড

বোয়ালখালীতে ৭ ব্যবসায়ীকে অর্থদণ্ড

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৭ জন খুচরা ও পাইকারী ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ মার্চ) বিকেলে উপজেলার শাকপুরা ও গোমদণ্ডী ফুলতল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিন।

তিনি বলেন, অভিযানে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ জন ব্যবসায়ীকে ৭ টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে ভেজাল, অবৈধভাবে মূল্য বৃদ্ধি যাতে করতে না পারে সেই লক্ষ্যে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিএনএ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে