28 C
আবহাওয়া
৩:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সংঘবদ্ধ ধর্ষণের পর শিশুকে হত্যা, নদীতে মরদেহ

সংঘবদ্ধ ধর্ষণের পর শিশুকে হত্যা, নদীতে মরদেহ

বিয়ে বাড়িতে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়ায় নুসরাত জাহান ওরফে মীম (১১) নামের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর নদীতে শিশুর মরদেহ ফেলে দেয় ঘাতকরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কলসিন্দুর নিতাই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নুসরাত জাহান ওই এলাকার খোকন মিয়ার মেয়ে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ভিক্টিম শিশু সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল। পরে তার পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে রাত ৯টার দিকে বাড়ির পাশে নিতাই নদীতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে রাত ১১ টার দিকে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এই ঘটনার পর রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি টিপু সুলতান আরও বলেন, ওই মেয়ে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণের পর প্রমাণ লোপাট করতে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ নদীতে ফেলে রেখে চলে যায়।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের ৪ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু