32 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » হজ ফ্লাইটের ভাড়া নিয়ে সংবাদ সম্মেলনে বিমান

হজ ফ্লাইটের ভাড়া নিয়ে সংবাদ সম্মেলনে বিমান

হজ ফ্লাইটের ভাড়া নিয়ে সংবাদ সম্মেলনে বিমান

বিএনএ, ঢাকা : হজ ব্যবস্থাপনা ও ভাড়া সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় কুর্মিটোলায় বলাকা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে বক্তব্য রাখবেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম।

বিমান সূত্রে জানা গেছে, সম্প্রতি হজের খরচ বৃদ্ধির পেছনে অনেকেই বিমানের সমালোচনা করেছেন। এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক-জনসংযোগ তাহেরা খন্দকার জানান, সংবাদ সম্মেলনে বিমান-এর হজ ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীগণের সাথে মতবিনিময় করবেন এমডি।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ব্যয় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছরের চেয়ে এবার উভয় প্যাকেজেই বেড়েছে প্রায় দেড় লাখ টাকা। এবার বিমানের হজ ফ্লাইট ভাড়া প্রায় ৪২ হাজার টাকার মতো বৃদ্ধি করে ১ লাখ ৯৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত