30 C
আবহাওয়া
১০:৪৯ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রমজানের মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন

রমজানের মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন


বিএনএ, ঢাকা:জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট চলতি রমজান মাসেই করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রাপ্ত আসনের ভিত্তিতে বিএনপি পাচ্ছে ৩৫টি সংরক্ষিত আসন, জামায়াত ১১টি এবং এনসিপি একটি আসন।

এ ছাড়া একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের নির্বাচন ঈদের পরে করা হবে।

এ দিকে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনেরও প্রস্তুতি শুরু করেছে ইসি। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়ে ইসির পক্ষ থেকে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

সার্বিক বিষয়ে নিবাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন রোজার মধ্যে করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। ঈদের আগেই এ নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ করতে চাই আমরা। এছাড়া শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন ঈদের পরে করা হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ