বিএনএ ডেস্ক: সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। প্রায় এক সপ্তাহ আগে ক্ষমতায় থাকা অবস্থায়ই তিনি পাসপোর্টটি জমা দেন।
শুধু প্রধান উপদেষ্টাই নন, উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার অনেকেই ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। তবে কয়েকজন উপদেষ্টা এখনও লাল পাসপোর্ট জমা দেননি। যারা এখনো জমা দেননি, তাদের তাৎক্ষণিকভাবে জমা দিতে হচ্ছে না। নির্দিষ্ট সময় পর তাদেরও পাসপোর্ট হস্তান্তর করতে হবে।
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা এবং উপদেষ্টার পদমর্যাদার প্রায় ২০ জন তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তারা হলেন-
ড. সালেহউদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আলী ইমাম মজুমদার, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, মুহাম্মদ ফাওজুল কবির খান এবং অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ফারুক-ই-আজম বীরপ্রতীক, ফরিদা আখতার, শেখ বশিরউদ্দীন, এম সাখাওয়াত হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমীন এস মুরশিদ, নূরজাহান বেগম, মোস্তফা সরয়ার ফারুকী, লুৎফে সিদ্দিকী ও ফয়েজ আহমদ তৈয়্যব ।
উল্লেখ্য, সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের দায়িত্ব হস্তান্তরের পরপরই কূটনৈতিক (লাল) পাসেপোর্ট ছেড়েছিলেন।
বিএনএ/শাম্মী
![]()

