23 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে ভূমিধসে নিহত ২৫

আফগানিস্তানে ভূমিধসে নিহত ২৫


বিএনএ, বিশ্বডেস্ক : পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের নোরগারাম জেলার একটি গ্রামে ভূমিধসে অন্তত ২৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) নোরগারাম জেলার গভর্নর কারি হাবিবুল্লাহ সাবির এ তথ্য জানিয়েছেন।

হাবিবুল্লাহ সাবির জানিয়েছেন, রোববার গভীর রাতে নোরগারাম জেলার তাতিন দারা এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের প্রেক্ষিতে এই বিপর্যয় ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, ভূমিধসের কারণে অন্তত ২০টি বাড়ি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু অঞ্চলে রোববার বিকেল থেকে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষের মুখপাত্র মোল্লা জনান সায়েক।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!