28 C
আবহাওয়া
৮:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২

ফেনীতে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২

ফেনীতে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২

বিএনএ, ফেনী: ফেনীতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হানিফ বাস টিকেট কাউন্টার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় হাবিরপাড়া গ্রামের মৃত মোঃ হাবিব উল্যাহর মেয়ে ফাতেমা খাতুন (৩৮) এবং একই এলাকার মোঃ আব্দুল্লাহর ছেলে মোঃ সেলিম (১৮)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে টিকেট কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১৫ টি নীল পলি প্যাকেটের ভিতর থেকে সর্বোমোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে ফেনী মডেল থানায় মামলা রজু করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

বিএনএ/ নিজাম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!