27.5 C
আবহাওয়া
১০:২২ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » শুরু হচ্ছে চট্টগ্রামে বইমেলা

শুরু হচ্ছে চট্টগ্রামে বইমেলা

https://youtu.be/kFmr2VU6Nd8

চট্টগ্রামের  এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অমর একুশে বইমেলা-২০২২ শুরু হচ্ছে রোববার(২০ফেব্রুয়ারি)। এ মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত।

এবারের মেলায় চট্টগ্রাম ও ঢাকার ৯৫ প্রকাশনা সংস্থার ১২০টি স্টল থাকবে। এর মধ্যে ৭০টি সিঙ্গেল ও ২৫টি ডাবল স্টল থাকবে। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯টা ও ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত পাঠক ও দর্শনার্থীর জন্য মেলা উন্মুক্ত থাকবে।

মেলা মঞ্চে প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিদিনের আলোচনা সভায় বিচিত্র বিষয়ের সমাহার রয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- মাতৃভাষা দিবস, লোক উৎসব, রবীন্দ্র উৎসব, তারুণ্য উৎসব, নারী উৎসব, বিতর্ক উৎসব, নজরুল দিবস, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদ্‌যাপন, মরমী উৎসব, আবৃত্তি উৎসব, নৃ-গোষ্ঠী উৎসব, চাটগাঁ উৎসব, যুব উৎসব, পেশাজীবী সমাবেশ, ঐতিহাসিক ৭ মার্চের আলোচনানুষ্ঠান, ছড়া উৎসবসহ ১০ মার্চ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক অঙ্গণের বরেণ্য ব্যক্তিবর্গ বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন।

Loading


শিরোনাম বিএনএ
জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫