24 C
আবহাওয়া
৩:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে ডাকাত সরদার রিপন গ্রেপ্তার

ফেনীতে ডাকাত সরদার রিপন গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : ৮ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত সরদার ডানু রিপনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর চারটার দিকে ফেনী মডেল থানাধীন দক্ষিণ চাড়িপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

এসময় তার কাছ থেকে নগদ ৯০ হাজার ৫৭০ টাকাসহ লুন্ঠিত স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রিপনের পিতার নাম রুহুল আমিন। তার বাড়ি লক্ষীপুর সদরের পশ্চিম লক্ষীপুরে।

র‌্যাব জানায়, গত ১১ জানুয়ারি রিপনের নেতৃত্বে ৬/৭ জনের মুখোশধারী আইনের লোক পরিচয় দিয়ে চাঁদপুরের একটি বাসায় প্রবেশ করে। এসময় তারা বাড়ির লোকজনকে ভয়ভীতি দেখিয়ে মুখে গামছা বেধে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল নিয়ে যায়।

ডাকাতির ঘটনায় মাজুদা বেগম বাদী হয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তারিখ ১১ জানুয়ারি ২০২৪, জিআর নং ১১/২০২৪ ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৯৬০।

ওই মামলার প্রেক্ষিতে র‌্যাব রিপনকে গ্রেপ্তার করে। তাকে লক্ষীপুর জেলার ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে