23 C
আবহাওয়া
১০:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মুক্তির অপেক্ষায় সানি-মৌসুমী-জায়েদের সিনেমা

মুক্তির অপেক্ষায় সানি-মৌসুমী-জায়েদের সিনেমা

সিনেমা

বিএনএ ডেস্ক: জাহিদ হোসেন নির্মিত সিনেমা ‘সোনার চর’। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী-ওমর সানি ও জায়েদ খান। বিনা কর্তনে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি এখন মুক্তির জন্য প্রস্তুত।

প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘‘সোনার চর’ সিনেমা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী রোববার সিনেমার পরিচালক, নায়কসহ বসে মুক্তির তারিখ ঠিক করব। ভালো কোনো তারিখ দেখে সিনেমাটি মুক্তি দেব।’’

সিনেমাটি নিয়ে আশাবাদী জায়েদ খান। তিনি বলেন, ‘এই সিনেমায় ভিন্ন এক জায়েদ খানকে দেখতে পাবেন দর্শক। নিজেকে ভেঙেছি। অনেক পরিশ্রম করতে হয়েছে কাজটি করতে গিয়ে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

‘মাতৃত্ব’ সিনেমা নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন জাহিদ হাসান। এরপর ‘লীলামন্থন’ সিনেমার কাজ শেষ করেন। যদিও নানা জটিলতায় এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী