29 C
আবহাওয়া
২:২২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারতীয় মডেল রাখি সাওয়ান্ত গ্রেপ্তার

ভারতীয় মডেল রাখি সাওয়ান্ত গ্রেপ্তার


বিএনএ, বিশ্বডেস্ক : বিতর্কিত ভারতীয় মডেল রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার কর মানহানির মামলায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।

টুইটারে একটি পোস্টে শার্লিন জানান, মুম্বাই সেশন কোর্টে রাখি সাওয়ান্তের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গেছে। তারপরেই বৃহস্পতিবার রাখিকে গ্রেপ্তার করে আম্বোলি থানার পুলিশ।

শার্লিনের অভিযোগ ছিল যে, বিগ বসের সাবেক প্রতিযোগী রাখি নাকি তার আপত্তিজনক ছবি ও ভিডিও পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এর আগে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মি টু মুভমেন্টে মুখ খুলেছিলেন শার্লিন চোপড়া। সেই সময় শার্লিনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাখি। এরপর তাদের মধ্যে শুরু হয় বাগ্‌যুদ্ধ। একপর্যায়ে শার্লিনের বিরুদ্ধে গত বছর ৫ নভেম্বর মামলা করেন রাখির আইনজীবী। শার্লিনও ৮ নভেম্বর পাল্টা রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। এ মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মামলায় অগ্রিম জামিন আবেদন করেছিলেন রাখি, কিন্তু আদালত তা নাকচ করে দেন।

বয়সে ছয় বছরের ছোট প্রেমিককে বিয়ে, নাম পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় ছিলেন ভারতীয় মডেল রাখি। স্বামীর সঙ্গে বৃহস্পতিবার নিজের ডান্স একাডেমির উদ্বোধন করার কথা ছিল রাখির। কিন্তু তার আগেই তিনি গ্রেপ্তার হন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী