24 C
আবহাওয়া
৪:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দুই বোনের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামে দুই বোনের রহস্যজনক মৃত্যু

রহস্যজনক মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় দুই সহোদর বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বোনের মৃত্যু হয়। এরপর বিকেলে সাড়ে ৩টার দিকে আরেক বোনও মারা যান।

দুই সহোদর বোনের নাম- রাহিমা (২২) ও ফজিলা (১৯)। তারা গার্মেন্টসে চাকরি করতেন। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের মটবাড়িয়া থানায়।

স্বজনরা জানান, বুধবার (১৮ জানুয়ারি) রাতে ঘরে ছারপোকা মারার ওষুধ ছিটিয়ে ঘুমাতে যান দুই বোন। পরে ঘণ্টা দু’একের মধ্যে তাদের শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাদের অপর বড় বোন এসে বন্দরটিলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এক বোনকে দুপুরের দিকে চমেক হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর আরেক বোনকেও বিকেলের দিকে ভর্তি করানো হয়।  তিনিও মারা যান।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রহিম বলেন, দুই বোনের মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে