23 C
আবহাওয়া
৭:৪১ অপরাহ্ণ - এপ্রিল ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বিসিবির নতুন দায়িত্বে মুর

বিসিবির নতুন দায়িত্বে মুর

মুর

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অব প্রোগ্রামস হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ান কোচ ডেভিড মুর। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিসিবি।

দুই বছরের চুক্তিতে আগামী ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবেন মুর। বিসিবির বিভিন্ন কর্মসূচি যেমন এইচপি ও বাংলাদেশ টাইগার্সের কোচদের উন্নয়ন কর্মসূচি তদারকি করবেন এই অস্ট্রেলিয়ান।

দায়িত্ব পেয়ে মুর বলেন, ‘আমি বিসিবির হেড অব প্রোগ্রামস দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত।’ বিসিবির হেড অব প্রোগ্রামস পদটি এবারই নতুন শুরু হয়েছে, সে চেয়ারে প্রথম বসলেন মুর।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ