23 C
আবহাওয়া
৬:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » মাদক মামলা, মায়ানমারের নাগরিকের ৬ বছরের কারাদণ্ড

মাদক মামলা, মায়ানমারের নাগরিকের ৬ বছরের কারাদণ্ড

কারাদণ্ড

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মাদক মামলায় মো. সৈয়দ আলম (২০) নামে এক মিয়ানমারের নাগরিককে ৬ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।এ ছাড়া  ৫ হাজার টাকা জরিমানা করা হয় । অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৯ জানুয়ারি ) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে  এ রায় দেয়া হয়।  মো. সৈয়দ আলম আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে কোতোয়ালী থানায়  এ মামলা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ ডিসেম্বর নগরের কোতোয়ালী থানার নুর আহমেদ সড়কের ২ নম্বর মিউনিসিপ্যাল শপিং কমপ্লেক্সস্থ এলাইড সাপ্লায়ার্স অ্যান্ড কোম্পানি নামের দোকানের সামনে থেকে সৈয়দ আলমকে  আটক করা হয়। তার কাছ থেকে  ১ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা