26.5 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফের মেরিন ড্রাইভে প্রাচীন মসজিদের সন্ধান

টেকনাফের মেরিন ড্রাইভে প্রাচীন মসজিদের সন্ধান

টেকনাফের মেরিন ড্রাইভে প্রাচীন মসজিদের সন্ধান

বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ এলাকায় প্রাচীন একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় মসজিদটির অবস্থান।জঙ্গল পরিষ্কার করে মসজিদটির পুরো চিত্র বের করে আনেন কয়েকজন যুবক।

জানা গেছে, মসজিদটি এক গম্বুজবিশিষ্ট।এর দেয়াল ঘেঁষে একটি বড় মিম্বার রয়েছে।মসজিদটিতে একটি মেহরাব রয়েছে এবং দেয়ালে ছোট ছোট কয়েকটি খোপ রয়েছে।এটি পোড়া ইট, বালু, চুণ এবং সুরকি দিয়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মসজিদটি প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, প্রাচীন এই মসজিদ সম্পর্কে তারা পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে আসছেন।এটি কয়েক’শ বছরের পুরনো মসজিদ।এটি জঙ্গলে ঢাকা ছিল বলে কেউ সেখানে যেতেন না।

এলাকার প্রবীণ ব্যক্তি আজিম উল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন, এখানে একটি মসজিদ আছে সেটি তিনি ছোট থেকেই শুনে আসছেন।বহু বছর আগে বিদেশ থেকে কয়েকজন পীর সাহেব এ দেশে ইসলাম প্রচার করতে এসেছিলেন।রাতে এখানেই তারা আত্মগোপন করতেন।নামাজ আদায়ের জন্য সম্ভবত তারাই এই মসজিদটি তৈরি করেছিলেন।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন জানান,বনলতার আড়ালে একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে।বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।কর্তৃপক্ষের অনুমতি মিললে এটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬