31 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপন

পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপন

পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপন

বিএনএ, ঢাকা : প্রাণঘাতি করোনার কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসি’র ফল প্রকাশে সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি বোর্ড আইনের সংশোধনী সংসদে উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এ সময় আইনগুলো যাচাই-বাছাই করে দুদিনের মধ্যে রিপোর্ট দিতে সংসদীয় স্থায়ী কমিটিকে নির্দেশ দিয়েছে সংসদ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় শুরু হয় সংসদের একাদশ অধিবেশন। অধিবেশনের কার্যসূচি অনুযায়ী শিক্ষামন্ত্রী ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স-১৯৬১, কারিগরি শিক্ষাবোর্ড আইন-২০১৮ এবং মাদ্রাসা শিক্ষাবোর্ড আইন-২০২০ সংশোধনের জন্য উত্থাপন করেন।

এ সময় অধিকতর যাচাই-বাছাই করে আইনটি দ্রুত সংসদে উপস্থাপন করতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

শিক্ষামন্ত্রী অধিবেশনে জানিয়েছেন, ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ, সংসদে আইন পাশ হলেই শিগগিরই ফল প্রকাশ করা হবে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম