25 C
আবহাওয়া
২:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » এয়ারপোর্টে জয়ার লাগেজ খুলে হাসাহাসি

এয়ারপোর্টে জয়ার লাগেজ খুলে হাসাহাসি

জয়া

বিনোদন ডেস্ক: অভিনেত্রী জয়া আহসান। অভিনয় যেমন ভালোবাসেন, তেমনি পশু ও বৃক্ষপ্রেমী হিসেবে তার দারুণ খ্যাতি রয়েছে। তার বাড়িতে গড়ে তুলেছেন ছাদবাগান। তাতে শোভা পাচ্ছে নানা প্রজাতির গাছ। পাশাপাশি বাসার বারান্দায় রয়েছে বাহারি ফুল গাছ। মাঝেমধ্যে সেসব ফুল-ফলের ছবি তোলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

জয়া আহসান তার ফেসবুকে কামরাঙা, শিম, বেগুন, ফুল কপি, ও বড়ইয়ের ছবি পোস্ট করেছেন। এসবই জয়ার ছাদবাগানের সবজি ও ফল। যে গাছের কামরাঙা ও বড়ইয়ের ছবি তিনি পোস্ট করেছেন, সেই গাছ সংগ্রহের পেছনে মজার একটি ঘটনা রয়েছে। যা তিনি তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

মজার সেই ঘটনা বর্ণনা দিয়ে জয়া আহসান লিখেছেন- শুটিং করতে গিয়ে বারুইপুর থেকে কামরাঙা আর কুল বড়ইয়ের দুটো গাছ নিয়ে এসেছিলাম। এয়ারপোর্টে লাগেজে শপিংয়ের বদলে গাছ দেখে সবাই খুব হাসাহাসি করেছিল। সেই গাছ আমার এখন ফলের ভারে নুয়ে পড়েছে।

জয়া আহসানের বাসার ছাদ ও ব্যালকনির চারপাশে প্রায় শতাধিক ফল ও সবজির গাছ রয়েছে। গত বছর লকডাউনের সময়ে জয়া বেশি সময় পার করেছেন এই বাগানে। নতুন গাছ লাগানো আর পরিচর্যা করে কাটিয়েছেন তিনি।

তার বাগানে রয়েছে চালকুমড়া, থাই বেগুন, বরবটি, শিম, লেবু, মাল্টা, ডুমুর, বেদানা, বড়ই, পেয়ারা, সফেদা, বেরি, কামরাঙা ও নানারকম ভেষজ গাছ। বেশ কিছু বিদেশি সবজি, ফল ও ফুলগাছ রয়েছে জয়ার ইস্কাটনের বাসার এই ছাদবাগানে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!