24 C
আবহাওয়া
৪:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল

কাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল


বিএনএ, ঢাকা: বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশব্যাপী ডাকা সকাল-সন্ধ্যা হরতাল একদিন পিছিয়ে আগামীকাল মঙ্গলবার পালন করার কথা জানিয়েছে বিএনপিসহ সমমনা দল ও জোট এবং জামায়াতে ইসলামী। কুয়েতের আমিরের মৃত্যুতে পূর্বনির্ধারিত সোমবারের হরতাল কর্মসূচি একদিন পেছানো হয়।

রোববার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তার সম্মানার্থে বিএনপি সোমবারের হরতাল প্রত্যাহার করেছে। সারা দেশে আগামীকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

শনিবার কুয়েতের আমির ইন্তেকাল করেন। কুয়েতের আমিরের রুহের মাগফিরাত কামনায় সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যসব ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে। আমিরের মৃত্যুতে শোক দিবস ঘোষণা করায় পূর্বনির্ধারিত বিজয় দিবসের র‌্যালি একদিন পিছিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী