29 C
আবহাওয়া
১০:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » গোপনে দেশে ফিরলেন শাবনূর

গোপনে দেশে ফিরলেন শাবনূর

শাবনূর

বিনোদন ডেস্ক: এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে সিনেমার পর্দায় নেই। সবারপ্রিয় এ নায়িকাকে ভক্ত-অনুরাগীরা ভীষণ মিস করছেন। তাকে নিয়মিত সিনেমার পর্দায় দেখতে চাইছেন সবাই। কিন্তু শাবনূর দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়েছেন। নিয়েছেন সেখানকার নাগরিকত্বও। দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করছেন এই নায়িকা। মাঝে-মধ্যে শাবনূরের সিনেমায় ফেরার গুঞ্জন শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি।

এদিকে জানা গেছে, সম্প্রতি দেশে ফিরেছেন শাবনূর। অনেকটা গোপনেই দেশে এসেছেন তিনি। দেশে এসেই নতুন খবর দিলেন এ নায়িকা। জানা গেছে, আসছে ঈদে আসবে তার নতুন সিনেমা।

শোনা যাচ্ছে, ‘সখা’ নামের এ সিনেমায় তার বিপরীতে মাহফুজ আহমেদ অভিনয় করবেন। এটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আগামী বছরের দুই ঈদের যেকোনো একটিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখা যাবে।

জানা যায়, তার হাতে কিছু কাজ রয়েছে। সেগুলো শেষ করতেই ঢাক-ঢোল না পিটিয়ে অনেকটা চুপিসারে ঢাকায় এসেছেন। কাজ শেষ করেই উড়াল দেবেন অস্ট্রেলিয়ার পথে।

গণমাধ্যমকে শাবনূর বললেন, ‘অনেক দিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী