28 C
আবহাওয়া
৮:৩৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড


বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বায়েজিদ বোস্তামী থানার বালুচড়া এলাকার তুফানি রোডে বখতেয়ার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দেড় ঘন্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মিরা । আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা কবির হোসেন বলেন, ‌সন্ধ্যা ৬টার দিকে বালুচড়া এলাকায় বখতেয়ার কলোনিতে আগুন লাগে।খবর পেয়ে বায়েজিদ স্টেশন ছাড়াও হাটহাজারী, আগ্রাবাদ ও চন্দনপুরাসহ মোট ৫টি ফায়ার স্টেশনের ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আানা হয়েছে।আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ পরে জানানো হবে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু