23 C
আবহাওয়া
৫:১০ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে একজন খুন

হাটহাজারীতে একজন খুন

খুন

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. হোসেন এলাহী বাচা (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে হাটহাজারী উপজেলার কালা বাদশাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় মোমেন এলাহী (৩৮) নামের আরও একজন গুরুতর আহত হয়।

নিহত হোসেন এলাহী বাচা ও আহত মোমেন এলাহী মির্জাপুর ইউনিয়নের কালা বাদশাপাড়ার বাসিন্দা। মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সুমন খান বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। রাতে নিজেদের মধ্যে ঝামেলা হয়। এতে একজন নিহত হয়।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে আলী হোসেনকে কুপিয়ে জখম করা হয়। রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। কালা বাদশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. হাশেম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা