23 C
আবহাওয়া
৫:০০ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » মায়ের মৃত্যুর খবরে হৃদরোগে আক্রান্ত সাংবাদিক সুমন

মায়ের মৃত্যুর খবরে হৃদরোগে আক্রান্ত সাংবাদিক সুমন

সুমন

বিএনএ, কক্সবাজার: মায়ের মৃত্যুর খবরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এসএ টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি আহসান সুমন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সাংবাদিক ও পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী।

তিনি জানান, শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার মা মমতাজ বেগম (ইন্নালিল্লাহি…রাজিউন)। এর ঘণ্টা খানেক পর বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে আহসান সুমন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। তিনি বর্তমানে হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক এই সহ সভাপতি আহসান সুমনের মায়ের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে, এক বিবৃতিতে শোক ও সমবেদনা জানান কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। কক্সবাজারের সাংবাদিক নেতা সরোয়ার আজম মানিক হৃদরোগ আক্রান্ত সাংবাদিক আহসান সুমনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। একই সঙ্গে তার মায়ের বিদেহী আত্মার জন্য মাগফেরাত কামনা করেছেন।

উল্লেখ্য, সুমন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের ইউনিট কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়ায় জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা