বিএনএ, ঢাকা : অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আনসারের জন্য ১৭ হাজার শটগান এবং পুলিশের জন্য কেনা হচ্ছে বডি ক্যাম। তবে এগুলো সাশ্রয়ী মূল্যে কেনা হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা।
একই সঙ্গে তিনি জানিয়েছেন যে পুলিশের জন্য আগে ৪০ হাজার বডি ক্যাম কেনার কথা বলা হলেও এখন সেই সংখ্যা কমবে।
তবে চূড়ান্তভাবে কত বডি ক্যাম কেনা হবে এবং এজন্য কত অর্থ ব্যয় করা হবে সেটি তিনি প্রকাশ করেননি।
অর্থ উপদেষ্টা বলেন, শুধু স্পর্শকাতর এলাকায় বডি ক্যাম দেয়ার জন্য সুপারিশ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সাথে আলাপ করে এগুলো দেয়া হবে।
এছাড়া সরকারের ক্রয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রোজার আগেই গম ও চাল আনা হচ্ছে।
অর্থ উপদেষ্টা আরও জানান যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘উৎসবমুখর’ করতে সংস্কৃতি মন্ত্রণালয় একটি তথ্যচিত্র নির্মাণ করবে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

