26 C
আবহাওয়া
৬:২৪ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাস ও ট্রাকে আগুন

চট্টগ্রামে বাস ও ট্রাকে আগুন


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে হরতালের আগের দিন নগরীতে পৃথক দুই জায়গায় বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) রাত ৮টা ও ৯টার দিকে কর্ণফুলী ও চান্দগাঁও থানা এলাকায় বাস ও মিনি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ৮টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে চলন্ত মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরেছে।

এদিকে রাত ৯টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কালুরঘাট স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!