26 C
আবহাওয়া
৬:২৪ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মনোয়ারাকে বহিষ্কার করল কুবি প্রশাসন

মনোয়ারাকে বহিষ্কার করল কুবি প্রশাসন


বিএনএ,কুবি :সরকারি কর্মচারী বিধিমালা মোতাবেক কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এস্টেট শাখার এক অফিস সহকারীকে চাকরি থেকে অপসারণ করা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী।

অফিস আদেশ থেকে জানা যায়, মনোয়ারা বেগম নামের এই অফিস সহকারিকে এ বছরের ২ এপ্রিল থেকে কোনো প্রকার ছুটি না নিয়ে অনুপস্থিত থাকায় ৯ মে একবার কারণ দর্শানোর নোটিশ এবং ৩০ মে পুনরায় কারণ দর্শানো হয়। মনোয়ারা বেগম এরপরও কোনো জবাব না দেওয়ায় ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার বিধি ৩ (খ)-তে বর্ণিত “অসদাচরণ” ও বিধি ৩ (গ)-তে বর্ণিত পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। সর্বশেষ গত ৯ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৯তম সভায় মনোয়ারাকে চাকরি হতে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ব্যাপারে মনোয়ারা বেগমের সাথে মুঠোফোন, ইমেইলে যোগাযোগ করার চেষ্টা করে হলে কোন উত্তর পাওয়া যায়নি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরী বলেন, ‘অনুমতি ব্যতীত অনুপস্থিত থাকায় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু, তিনি কোনো জবাব দেননি।

বিএনএ/আদনান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!