24 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বাসচাপায় প্রাণ হারাল নানি-নাতনি

বাসচাপায় প্রাণ হারাল নানি-নাতনি


বিএনএ, গাইবান্ধা : গাইবান্ধায় ভাপা পিঠা খেতে গিয়ে বাসচাপায় নানি-নাতনির মৃত্যু হয়েছে ।শুক্রবার(১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়া মনি (৫)।

গাইবান্ধা সদর থানার উপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। সকালে নাতনিকে সঙ্গে নিয়ে তুলসিঘাটে আসেন তিনি। এসময় ভাপা পিঠা খাওয়ার জন্য রাস্তার ওপারে যাচ্ছিল টিয়া। একটি বাস আসতে দেখে সাবিনা দৌড়ে টিয়াকে সরিয়ে নিতে যান। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি, নানি আর নাতনি দু’জনকেই চাপা দিয়ে পালিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে