25 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় শরণার্থী শিবিরে আগুন লেগে ২১ প্রাণহানি

গাজায় শরণার্থী শিবিরে আগুন লেগে ২১ প্রাণহানি

গাজায় আগুন

বিএনএ বিশ্ব ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে একটি আবাসিক ভাবনে আগুন লেগে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়ায় একটি বাড়িতে জন্মদিন উদযাপনের সময় আগুনের সূত্রপাত হয়। যা মুহূর্তের মধ্যে বহুতল ভবনটিতে ছড়িয়ে পড়ে।

গাজার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, জন্মদিন উদযাপনের সময় অ্যাপার্টমেন্টের ভেতরে গ্যাস লিক হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরে মোমবাতি জালানো হলে একটি বিস্ফোরণ ঘটে। এরপর মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ এবং লোকজনের চিৎকার শুনে তারা শেখানে ছুটে গিয়েছিলেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় অ্যাপার্টমেন্টের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে পারেননি তারা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এটিকে জাতীয় ট্র্যাজেডি বলে অভিহিত করে বলেছেন, সেখানে একটি শোক দিবস থাকবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের