22 C
আবহাওয়া
৭:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » ওভেন বিস্ফোরণে যুবকের মৃত্যু

ওভেন বিস্ফোরণে যুবকের মৃত্যু

মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগ একটি বিস্কিট কারখানায় ওভেন বিস্ফোরণে মোজাম্মেল হক(২০)নামের এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(১৭ নভেম্বর)রাত সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাতে মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা সহকর্মী মো. আজহার জানান, নিহত মোজাম্মেল হক কয়েক দিন আগে কুইন বেকারি থেকে অন্য একটি বিকারিতে চাকরিতে যোগ দেয়। সবার সঙ্গে দেখা করতে এসে ওই রুমে থাকা ইলেকট্রিক মাইক্রোওভেন হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সে গুরুতর আহত হন পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান,নিহতর গ্রামের বাড়ি, সিলেটের হবিগঞ্জে,বর্তমানে ওই এলাকাতেই থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা