25 C
আবহাওয়া
৮:২৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » যুব বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি

যুব বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি

আইসিসি

বিএনএ ক্রীড়া ডেস্ক: আগামি যুব বিশ্বকাপের সূচি ও গ্রুপ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২২সালের ১৪ জানুয়ারি যুব বিশ্বকাপের এবারের আসর শুরু হবে। শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। এবারের আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অ্যান্টিগা-বারমুডা, গায়ানা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোসহ মোট চারটি অঞ্চলে হবে এবারের যুব বিশ্বকাপ।

এবার তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গ্রুপ ‘এ’ তে যুবাদের সঙ্গী ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। ১৬ জানুয়ারি ইংল্যান্ড, ২০ জানুয়ারি কানাডা ও ২২ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে খেলবে যুবা টাইগাররা।

কোন দল কোন গ্রুপে পড়েছে তা তুলে ধরা হলো:-

গ্রুপ ‘এ’– বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত

গ্রুপ ‘বি’- ভারত, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও উগান্ডা

গ্রুপ ‘সি‘- পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি

গ্রুপ ‘ডি‘- ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন