28 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২১, ২০২৬
Bnanews24.com
Home » দুধ দিয়ে গোসল করে রিয়াকে তালাক দিলেন হিরো আলম

দুধ দিয়ে গোসল করে রিয়াকে তালাক দিলেন হিরো আলম


বিএনএ, ঢাকা : আলোচিত- সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম  দুধ দিয়ে গোসল করে  তার স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়েছেন। শনিবার  দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকের বাসায় তিনি দুধ কান্ড ঘটান।

হিরো আলম জানান, ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল। কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ পাবেন। তিনি আরো বলেন, ‘আর যদি কোনোদিন রিয়া মনিকে বউ দাবি করে আপনাদের বা মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।’

YouTube player

এর আগে, শনিবার এক ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছিলেন, ‘আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাব নগর এম ব্লকে রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করবো।’

স্ত্রীকে তালাক দেওয়ার পরই বিয়ে করবেন হিরো আলম, এ রকম কথা ছড়িয়েছেন খোদ তার অনুসারীরা। কিন্তু আলম বলছেন ভিন্ন কথা। হিরো আলম বলেন, ‘এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি।  আমি একা তাদের মানুষ করতে পারবো না। আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না।

এর আগে  ১৬ অক্টোবর সামাজিক যোগাযোগামধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ করেন রিয়া মনি।এসময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় রিয়াকে।

তিনি দাবি করেন, তার সংসার করা অবস্থায় হিরো আলম মিথিলা নামের একজনের সঙ্গে পরকীয়ায় জড়ান। সেই নারী তাকে ধর্ষণ মামলাও দিয়েছে। এসব নিয়ে ঝামেলা হলে হিরো আলমকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন রিয়া। তখন আলম সুইসাইডের চেষ্টা করেন। বাধ্য হয়ে হিরো আলমের সংসারে থেকে যান রিয়া। কিন্তু হিরো আলম তার মন্দ চরিত্র বদলাননি বলে দাবি করেন রিয়া মনি।

লাইভে তিনি বলেন, ‘আমি আর নিতে পারছি না। আলম আমাকে বলেছে ধ্বংস করে দেবে। তুমি তো নিজে ধ্বংস হয়ে গেলা, পাগলা হয়ে গেলা। মানসিকভাবে ভেঙে পড়ে সবাই উঠে দাঁড়াতে পারে না। তুমি আলম মানসিকভাবে ভেঙে পড়েছো, আমি তোমাকে বাঁচিয়েছি। এখন আমাকে তুমি ধ্বংস করে দিবা। তোমার মতো মানুষ আমাকে কি ধ্বংস করবে। মানুষের ডির্ভোস হয় না। ডির্ভোস হলে কি সম্পর্ক খারাপ হয়ে যায়।

বিয়া আরও  বলেন, তুমি আলম পরকীয়া করেছিলে। সেই নারী তোমাকে ধর্ষণ মামলা দিয়েছে। আমার আল্লাহ যদি থাকে তুমি কিছু্ করতে পারবে না। তুমি সংসার জীবনে সুখি না। সব জায়গায় রাজনীতি চলে না আলম।’

হিরো আলমের তিনটা সংসারের কথা উল্লেখ করে রিয়া মনি বলেন, ‘আমি তোমাকে ভালোবেসেছিলাম। ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে আমি বিয়ে করেছিলাম। তোমার সঙ্গে নাটক করি নাই। তোমার টাকা দিয়ে আমি চলিও নাই। তোমাকে আমি লক্ষ লক্ষ টাকা দিয়েছি। সব শেষে ভালো থাকা প্রযোজন সেইটা তুমি থাকতে পারছ না। সেজন্য আমাকে জ্বালাতে এসো না।’ তবে হিরো আলমকে তিনি ডিভোর্স দিচ্ছেন কি না সে বিষয়ে কিছু বলেননি রিয়া মনি।

বিএনএনিউজ/ শামীম চৌধুরী শাম্মী/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ