27.5 C
আবহাওয়া
১:৫৪ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বেনাপোলে চালককে গলা কেটে হত্যা 

বেনাপোলে চালককে গলা কেটে হত্যা 

ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা

বিএনএ, যশোর: যশোরের বেনাপোলে সজিব হোসেন (১৯) নামের এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা পদ্মবিলে একটি ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে বেনাপোল পোর্ট থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইজিবাইক চালক সজিব হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে তাকে গলাকেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। ময়না তদন্তের জন্য মরদেহ টি যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিএনএ নিউজ/ সোহাগ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?